রায়দিঘি বিধানসভায় প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

রায়দিঘি বিধানসভায় প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;    রায়দিঘি বিধানসভায় প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।    রায়দিঘি থেকে তিনি সাফ বললেন, দেবশ্রী রায়কে নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের কারণেই টিকিট দেওয়া হয়নি তাঁকে। আর এটাই তাঁর দল ছাঁড়ার কারণ।  


এ দিন মমতা জানান, স্থানীয়দের কথা ভেবেই সেখানে স্থানীয় প্রার্থী দিয়েছে তৃণমূল।  এই বিষয় দেবশ্রী জানিয়েছেন, 'এখান থেকে আমি খারাপ ব্যবহার পেয়েছি। অনেক হুমকি ফোনও পেয়েছি। রায়দিঘিতেআমি দাঁড়াব না, সেটা আমি প্রার্থী তালিকা প্রকাশের আগেই বলে দিয়েছিলাম। 


এছাড়াও তিনি বলেন, ' এই প্রসঙ্গে ববি হাকিমকে বলেছিলাম। এতদিন পরে কেন আবার কথা উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। রায়দিঘির জন্য যা করার ১০০ শতাংশ করেছি। কিন্তু উনি তো যান না, কী ভাবে বুঝবেন ওখানকার বিষয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.